
জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে প্রাথমিকভাবে মোবাইল অ্যাপভিত্তিক ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে (পাইলটিং) শুরু হওয়া এ কার্যক্রমের ফলে কিউআর কোড স্ক্যান করে জ্বালানি সংগ্রহ যাবে।
জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানা যায়, তাদের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে যেখানে চালু হলো
ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার করা হচ্ছে।
পাইলটিং সফল হলে পর্যায়ক্রমে সারা দেশের সব ধরনের যানবাহনের জন্য এটি চালু করা হবে।
যেভাবে মিলবে জ্বালানি
জ্বালানি বিভাগ জানায় ডিজিটাল ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি কিউআর কোড থাকবে।
ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় এই কোড স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী নেওয়া যাবে জ্বালানি।
পাশাপাশি ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল পদ্ধতিতে জ্বালানির বরাদ্দ নথিভুক্ত করবেন।
যারা স্মার্টফোন ব্যবহার করে না, তারা fuelpass.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করার পর কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। নতুন এ ব্যবস্থাটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে।
যেভাবে নিবন্ধন করা যাবে
চালকদের প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে অথবা গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপ মুঠোফোনে ইন্সটল করে হবে। এর পর ফোন নম্বর ভেরিফাই করে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও অন্যান্য তথ্য প্রদান শেষে পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশনপ্রকিয়া শেষ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
১. জাতীয় পরিচয়পত্র
২. গাড়ির ব্লু-বুক বা স্মাট কার্ড
৩. ড্রাইভিং লাইসেন্স
৪. সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের ছবি।
নতুন চালু করা এ ব্যবস্থার ফলে যানবাহনভিত্তিক তথ্য যাচাই সহজ হবে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।