home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইতিহাসে ২৩ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
স্পেশাল করেসপনডেন্ট, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:২৬

Facebook
Twitter

ইতিহাসে ২৩ জানুয়ারি: কোথায় কী ঘটেছিল

প্রতিদিনই অনেক ঘটনা ঘটে থাকে। এর কোনোটি উল্লেখযোগ্য, আবার কোনোটি তেমন মনে রাখার মতো ঘটনা নয়। কালের আবর্তে ইতিহাসে ঠাঁই নেয়া সেসব গুরুত্ববহ ঘটনা আমরা পাঠককে স্মরণ করাতে চাই।


ঘটনা
১৯২২ সালের আজকের দিনে— সর্বপ্রথম ইনসুলিন ইঞ্জেকশনের প্রয়োগ ঘটে।

১৯৮৬ সালের আজকের দিনে— সর্বপ্রথম দশজন সংগীতশিল্পী রক 'এন' রোল হল অফ ফেমের অন্তর্ভুক্ত হন। তাঁরা হলেন জেমস ব্রাউন, এলভিস প্রেসলি, রে চার্লস, বাডি হলি, চাক বেরি, স্যাম কুক, ফ্যাটস ডোমিনো, দ্য এভারলি ব্রাদার্স, জেরি লী লিউস ও লিটল রিচার্ড। 

জন্ম
১৮৬২ সালের আজকের দিনে— আমেরিকান উদ্ভাবক ও প্রকৌশলী ফ্রাঙ্ক শুমান জন্মগ্রহণ করেন। তিনি সৌরশক্তির প্রবর্তক হিসেবে সুপরিচিত। 

১৮৯৪ সালের আজকের দিনে— ভারতীয় সাহিত্যিক জ্যোতির্ময়ী দেবী জন্মগ্রহণ করেন। তিনি তাঁর তীক্ষ্ন সমাজ-পর্যবেক্ষণ সমৃদ্ধ ছোট গল্পগুলির জন্য সর্বাধিক পরিচিত। 

১৮৯৭ সালের আজকের দিনে— নেতাজী সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক কিংবদন্তি নেতা।

মৃত্যু
১৮৫৯ সালের আজকের দিনে— বাঙ্গালী কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন। তাঁর হাত ধরেই মধ্যযুগের গণ্ডি পেড়িয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল।

১৯০৯ সালের আজকের দিনে— বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি নবীনচন্দ্র সেন মৃত্যুবরণ করেন। বাংলা কবিতায় গুরুত্বপূর্ণ নবীন্দ্রচন্দ্র বেশ কিছু আলোচিত গদ্যও রচনা করেন।

১৯৮৯ সালের আজকের দিনে— স্প্যানিশ চিত্রকর সালভাদোর দালি মৃত্যুবরণ করেন। তিনি তাঁর পরাবাস্তববাদী চিত্রকর্মের জন্য খ্যাতিমান।

২০১৮ সালের আজকের দিনে— চিলিয়ান কবি নিকানোর পারা মৃত্যুবরন করেন। স্প্যানিশ সাহিত্যের উল্লেখযোগ্য পুরস্কারপ্রাপ্ত এই কবি নোবেল পুরষ্কারের জন্যও বেশ কয়েকবার মনোনীত হন।

ফিচার নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।