_copy7.webp)
.webp&w=2048&q=75)
ফিলিস্তিনের গাজা সিটির জেইতুন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে অন্তত ৫৫ জনের লাশ ও দেহাবশেষ উদ্ধার করেছেন ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা।
কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতরা সবাই মালকা পরিবারের সদস্য। প্রায় দুই বছর আগে ইসরায়েলি বিমান হামলার সময় ওই ভবনে আশ্রয় নিয়েছিলেন পরিবারের সদস্যরা।
উদ্ধারকারীরা টানা ৭২ ঘণ্টা ধরে ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধান চালান। সেখানে মালকা পরিবারের ৬০ জনেরও বেশি সদস্য নিখোঁজ ছিলেন বলে জানা গেছে।
উদ্ধার অভিযানে পরিবারের অধিকাংশ সদস্যের লাশ ও দেহাবশেষ শনাক্তের পর আগামী সপ্তাহের শুরুতে তাদের যৌথ জানাজা ও দাফন সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে গাজার সিভিল ডিফেন্স দীর্ঘদিন ধরে সীমিত সরঞ্জাম ও জনবল নিয়ে কাজ করছে।
বিশ্ব নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।