home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:২১

Facebook
Twitter

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন অক্ষত অবস্থায় আটকের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দাবি, ইলেকট্রনিক যুদ্ধ পরিচালনার মাধ্যমে মার্কিন এমকিউএম-১৭০ ড্রোনটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে নিরাপদে অবতরণ করিয়েছে তাদের নৌবাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কেশম দ্বীপের দক্ষিণে ড্রোনটি শনাক্ত করার পর আইআরজিসির নৌবাহিনী সেটির নিয়ন্ত্রণ নেয়। পরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ড্রোনটিকে ভূমিতে অবতরণ করানো হয় বলে দাবি করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইলেকট্রনিক যুদ্ধ ও মানববিহীন আকাশযান (ইউএভি) কমান্ডের মাধ্যমে এ ধরনের ড্রোন অক্ষত অবস্থায় আটকের ঘটনা এটি চতুর্থ।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হরমুজ প্রণালির আশপাশে আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এখন পর্যন্ত মোট আটটি ড্রোন অক্ষত অবস্থায় আটক করেছে।

ইরানের দাবি অনুযায়ী, ড্রোনটি ওই অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ এবং শনাক্ত করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। এ সময় কেশম দ্বীপের দক্ষিণে আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা সফল ইলেকট্রনিক হামলা চালিয়ে ড্রোনটির দিকনির্দেশনা ব্যবস্থার নিয়ন্ত্রণ নেন।

এরপর ড্রোনটিকে নিরাপদে মাটিতে নামিয়ে আনা হয় বলে দাবি করেছে ইরান।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা ড্রোন আটকের দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

সূত্র : আল-জাজিরা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।