home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ৫ অক্টোবর ২০২৬, ২১:০১

Facebook
Twitter

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় চার পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সোমবার (৫ অক্টোবর) দেশটির বিচার বিভাগ জানায়, আলিরেজা সেপাহি ও আলিরেজা রাইসিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেশটির সর্বোচ্চ আদালত তাদের সাজা বহাল রাখার পর সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

কর্তৃপক্ষের অভিযোগ, মধ্য ইরানের ইসফাহান শহরে বিক্ষোভের সময় ওই দুই ব্যক্তি চার পুলিশ সদস্যকে হত্যার সঙ্গে জড়িত ছিলেন।

অর্থনৈতিক সংকটের প্রতিবাদে রাজধানী তেহরানে শুরু হওয়া বিক্ষোভ পরে দেশজুড়ে ছড়িয়ে পড়ে। জানুয়ারির ৮ ও ৯ তারিখে বিক্ষোভ চরম আকার ধারণ করে। ওই আন্দোলনে ব্যাপক সহিংসতা, ধ্বংসযজ্ঞ এবং হাজারো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে দুই ব্যক্তিকে কবে গ্রেফতার করা হয়েছিল বা তাদের বিচার কবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান অনলাইন।

সূত্র : গালফ নিউজ



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।