_copy7.webp)
.webp&w=2048&q=75)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে জুমার নামাজের আগে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনের বেশি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তান সীমান্তসংলগ্ন কোহাটে একটি পুলিশ সদর দপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য মুসল্লিরা জড়ো হচ্ছিলেন। এ সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথে ধাক্কা দিলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ চত্বরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তাদের গুলিবিনিময় হয়। প্রাদেশিক পুলিশ প্রধান জুলফিকার হামিদ জানিয়েছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল।
এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। তবে আফগান সীমান্তবর্তী এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল বা আইএসআইএসের একটি আঞ্চলিক সহযোগী এবং পাকিস্তান তালেবান বা টিটিপি সক্রিয় রয়েছে। গোষ্ঠী দুটি নিয়মিতভাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
ডিডিপিএ সংবাদ সংস্থাকে দেওয়া তথ্যে ড. তাহির শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা বিলাল ফাইজি জানান, আহতদের অধিকাংশই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লি ছিলেন।
সূত্র: আল-জাজিরা।
বিশ্ব নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।