_copy7.webp)

পশ্চিমবঙ্গে গরু জবাইয়ের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ও সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হিন্দুদের কাছে গরু পবিত্র। তাই কেউ যেন গরুর ক্ষতি না করে।শুভেন্দু অধিকারী বলেন, ‘গো-মাতার’ ওপর কেউ হাত তুলবেন না, তার কোনো ক্ষতি করবেন না। আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি।
এমন ঘটনা ঘটলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না।এ সময় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কাশ্মীর চায় আজাদি’- এ ধরনের স্লোগান দেওয়া ব্যক্তিদের সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থাকতে দেওয়া উচিত নয়। ‘টুকরো টুকরো গ্যাং’ ও তেলাপোকাদেরও সেখানে বিস্তার ঘটাতে দেওয়া যাবে না।হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিসংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএর আওতায় হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেন, রাজ্যে কোনো হিন্দু শরণার্থীকে কারাগারে যেতে দেবেন না। যারা এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন করার আহ্বান জানান তিনি।বাংলাদেশ সীমান্তবর্তী জেলার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমি নিশ্চিত করব, এখানে কোনো হিন্দু শরণার্থীকে কারাগারে যেতে হবে না। তাদের মুক্তি ও সিএএর আওতায় নাগরিকত্ব দেওয়ার জন্য অবিলম্বে আইনি পদক্ষেপ নিতে হবে।
অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরানোর ঘোষণাবাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিজ দেশে ফেরত পাঠানোরও ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার ভাষ্য, প্রথমে তাদের নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হবে। এরপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে।শুভেন্দু অধিকারী বলেন, আমরা অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরত পাঠাব।
তাদের প্রথমে হোল্ডিং সেন্টারে রাখা হবে, এরপর দেশে ফেরত পাঠানো হবে।সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় কোনো অবৈধ মাদ্রাসা থাকা উচিত নয়, যাতে সেখানে দেশবিরোধী কার্যকলাপ চালানোর সুযোগ তৈরি না হয়।সূত্র: ডেকান হেরাল্ড
বিশ্ব নিয়ে আরও পড়ুন




_copy2.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।