_copy7.webp)

ইয়েমেনের হুথিদের একের পর এক হামলা ও নতুন করে হামলার হুমকির মধ্যে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন সৌদি আরবের সেনাপ্রধান।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দেশের সেনাপ্রধানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সৌদি সেনাপ্রধান জেনারেল ফায়াদ বিন হামাদ বিন রুয়ালি, তুরস্কের সেনাপ্রধান জেনারেল সেলকুক বায়রাক্তারগলু এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির অংশ নেন।
সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালিয়েছে হুথিরা। একই সঙ্গে দেশটিতে আরও হামলার হুমকিও দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র এই গোষ্ঠী। এমন পরিস্থিতিতে তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তার বৈঠকটি অনুষ্ঠিত হলো।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবে হুথিদের সাম্প্রতিক হামলার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক মক্কা প্রতিরক্ষা জোটের অংশীদার দেশ। সংবেদনশীল এই সময়ে তিন দেশের সেনাপ্রধানের বৈঠককে আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশ্ব নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।