_copy7.webp)
.webp&w=2048&q=75)
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ ২০২৭ সালের জানুয়ারিতে সিনেটে আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় পবিত্র কুরআন ব্যবহার করতে পারেন। এর মধ্য দিয়ে মার্কিন রাজনীতিতে মুসলিম প্রতিনিধিত্বের ক্ষেত্রে আরেকটি ঐতিহাসিক ঘটনার সূচনা হতে যাচ্ছে।
গত ১২ নভেম্বর এনপিআরের নিউজমেকার্স অনুষ্ঠানে উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানান এল-সায়েদ।
তবে শপথ গ্রহণে কোন কুরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তিনি।
এ ক্ষেত্রে দুটি কুরআনের কথা বিবেচনা করছেন এল-সায়েদ। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কুরআন। ২০০৭ সালে সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন আনুষ্ঠানিক শপথ গ্রহণের সময় এই কুরআন ব্যবহার করেছিলেন।
অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা পবিত্র কুরআনের একটি প্রাচীন পাণ্ডুলিপি।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আবদুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন।
সূত্র: শিয়া ওয়েভস
বিশ্ব নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)


.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।