home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনাকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট

মো. নূর নবী শেখ
আন্তর্জাতিক ডেস্ককলম২৪.কম

আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬

Facebook
Twitter

আহত ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলি সেনাকে ক্ষমা করেছেন প্রেসিডেন্ট

গুরুতর আহত ফিলিস্তিনিকে যে ইসরায়েলি চিকিৎসাকর্মী গুলি করে হত্যা করেছিল তাকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। রবিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

করেছিলেন; ঘটনাটি এক দশক আগে দেশটিকে বিভক্ত করে ফেলেছিল।

২০১৭ সালে অনিচ্ছাকৃত হত্যার দায়ে এলর আজারিয়ার দোষী সাব্যস্ত হওয়া এবং ১৮ মাসের কারাদণ্ডের দুই-তৃতীয়াংশ ভোগ করার পর তার মুক্তিলাভ ইসরায়েলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

মুক্তির পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে আজারিয়া বলেছিলেন, তিনি ‘ঠিক একই কাজই করতেন, কারণ পরিস্থিতি অনুযায়ী আমার সেটাই করা প্রয়োজন ছিল।’

হেবরন শহরে এক সেনাকে ছুরিকাঘাত করার পর নিরস্ত্র ও গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে থাকা আবদেল ফাত্তাহ আল-শরিফের কাছে এগিয়ে গিয়েছিলেন আজারিয়া। একটি মোবাইল ফোন ভিডিওতে দেখা যায়, আজারিয়া আল-শরিফের মাথায় গুলি করছেন।

শনিবার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সুপারিশ অনুযায়ী এই পদক্ষেপ নিয়েছেন। বিবৃতিতে সিদ্ধান্তটির পেছনে অতিবাহিত সময় এবং আসন্ন ‘ইয়াম কিপুর’ বা ‘প্রায়শ্চিত্ত দিবস’ -এর পবিত্র ভাবগাম্ভীর্যের বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

হারজগের কার্যালয় আরো জানিয়েছে, আজারিয়া তার আবেদনে "দুঃখ প্রকাশ" করেছেন। এর আগের একটি আবেদনে তিনি তার চালানো গুলিকে একটি ‘অপারেশনাল ত্রুটি’ বা অভিযান-সংক্রান্ত ভুল হিসেবে অভিহিত করেছিলেন।

আরেকটি বিবৃতিতে কাটজ এই সিদ্ধান্তকে ‘সঠিক, মানবিক ও উপযুক্ত’ বলে অভিহিত করেছেন।

তবে ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির প্রতিরক্ষামন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে বলেছিলেন যে, তাকে ক্ষমা করা উচিত নয়।

যুদ্ধক্ষেত্রে প্রাণঘাতী পদক্ষেপের দায়ে কোনো সেনার বিরুদ্ধে সামরিক আদালতের রায় দেওয়ার ঘটনাটি ছিল বিরল। শীর্ষস্থানীয় জেনারেলরা তার বিচারের জন্য চাপ দিয়েছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।