home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আড়ংয়ে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

মো. নূর নবী শেখ
চাকরি ডেস্ক কলম২৪.কম

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

Facebook
Twitter

আড়ংয়ে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

আড়ংয় তাদের ট্রিমস, প্রকিউরমেন্ট বিভাগে অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীর অবশ্যই প্রকিউরমেন্ট বা ট্রিমস পণ্য সোর্সিংয়ে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেক্সটাইল বা ফ্যাশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।


পদের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: আড়ং

বিভাগ: ট্রিমস, প্রকিউরমেন্ট

পদের নাম: অফিসার

শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন/অপারেশনস ম্যানেজমেন্ট/টেক্সটাইল বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি


অভিজ্ঞতা: কমপক্ষে ২-৩ বছর

দায়িত্বসমূহ

বিভিন্ন ট্রিমস পণ্য যেমন লেবেল, হ্যাংট্যাগ, জিপার, বোতাম, সেলাই সুতা, ইলাস্টিক, রিবন ও প্যাকেজিং সামগ্রী সংগ্রহ ও ক্রয় প্রক্রিয়ায় কাজ করতে হবে।


সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছ থেকে পণ্যের চাহিদা ও সময়সীমা সংগ্রহ করতে হবে। পারচেজ রিকুইজিশন ও পারচেজ অর্ডার প্রস্তুত, সরবরাহকারীদের কাছ থেকে কোটেশন সংগ্রহ।


দর-কষাকষি ও অর্ডার নিশ্চিত করা এবং সরবরাহকারীদের কার্যক্রম ও পণ্য সরবরাহ পর্যবেক্ষণ।

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মস্থল: ঢাকা

আবেদন  যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৯ সেপ্টেম্বর ২০২৬


চাকরি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।