home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঘরেই তৈরি করুন মুখরোচক নানা স্বাদের সস

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৫

Facebook
Twitter

ঘরেই তৈরি করুন মুখরোচক নানা স্বাদের সস

সহজলভ্য উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায় এমন কিছু মজাদার সসের রেসিপি জানিয়েছেন রন্ধনশিল্পী বিথী রায়।

ক্রিমি গার্লিক সস

উপকরণ : মেয়োনিজ আধা কাপ, রসুন কুচি বা বাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি : একটি বাটিতে মেয়োনিজ ও টক দই নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে আবার মেশাতে হবে। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে সসটি ১৫-২০ মিনিট ফ্রিজে রাখতে হবে। এতে রসুনের ঘ্রাণ সসের সঙ্গে ভালোভাবে মিশে যাবে।

স্পাইসি মায়ো সস

উপকরণ : মেয়োনিজ আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, চিলি সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, পাপরিকা বা মরিচের গুঁড়া আধা চা চামচ, রসুন গুঁড়া এক চিমটি।

প্রস্তুত প্রণালি : একটি পরিষ্কার বাটিতে মেয়োনিজ, টমেটো সস ও চিলি সস একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর রস, পাপরিকা এবং রসুন গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। সসের রং হালকা কমলা হলে বুঝতে হবে উপকরণগুলো ভালোভাবে মিশেছে। ঝাল বেশি পছন্দ করলে চিলি সসের পরিমাণ সামান্য বাড়ানো যায়। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে।

হানি মাস্টার্ড সস

উপকরণ : মেয়োনিজ ৩ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, মাস্টার্ড সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া এক চিমটি, লবণ প্রয়োজনমতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি বাটিতে মেয়োনিজ, মধু ও মাস্টার্ড সস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর লেবুর রস, গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ যোগ করতে হবে। মিশ্রণটি মসৃণ ও ঘন হলে সস তৈরি হয়ে যাবে। মধুর মিষ্টি ও মাস্টার্ডের ঝাঁজের ভারসাম্য রাখতে প্রয়োজনে মধু বা মাস্টার্ডের পরিমাণ নিজের পছন্দ অনুযায়ী কম-বেশি করতে হবে। মধুর মিষ্টি স্বাদ ও মাস্টার্ডের হালকা ঝাঁজ— এই দুইয়ের মিশ্রণে তৈরি হয় হানি মাস্টার্ড সস।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।