_copy7.webp)
.webp&w=2048&q=75)
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় সর্বোচ্চ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে এটি তাঁর প্রথম সরকারি সফর। এই সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মাঝে এক অভূতপূর্ব উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। জেলার প্রধান সড়ক, সরকারি ভবন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়েছে এবং সর্বস্তরের মানুষ তাঁকে বরণের জন্য প্রস্তুত রয়েছে।
প্রটোকল অফিস সূত্রে জানা গেছে যে রবিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সফরের প্রথম দিনে তিনি স্থানীয় সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন।
এরপর নিজ বাসভবনে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সেখানে জেলার বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি নিজ বাসভবনেই রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদ্বোধনী কার্যক্রম শেষে দুপুরের পর তিনি সার্কিট হাউস থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ সুপার মো. বেলাল হোসেন নিশ্চিত করেছেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।