home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আ.লীগের ইতিহাসকে মুছে ফেলার কোনো অপচেষ্টা সফল হবে না: মুহিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৩ জুন ২০২৬, ১৭:০১

Facebook
Twitter

আ.লীগের ইতিহাসকে মুছে ফেলার কোনো অপচেষ্টা সফল হবে না:  মুহিব

সংকট, সংগ্রাম ও গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সমাবেশে নেতৃত্ব দেন বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মুহিব।


সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ইতিহাস, মুক্তিযুদ্ধে ভূমিকা এবং দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা তুলে ধরেন। তারা আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও অবৈধ দাবি করে এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।


প্রধান বক্তার বক্তব্যে মহিবুল ইসলাম মুহিব বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি রাজনৈতিক সংগঠন। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সংগঠনের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে।”


তিনি আরও বলেন, “আওয়ামী লীগের ইতিহাসকে মুছে ফেলার কোনো অপচেষ্টা সফল হবে না। দেশের জনগণের সঙ্গে সম্পৃক্ত এই সংগঠন অতীতের সব সংকট মোকাবিলা করে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রাখবে।”


সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করেন। 



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।