কলম২৪ প্রতিবেদক
বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেট সম্পর্ক আবারও স্বাভাবিক পথে ফিরতে শুরু করেছে বলে ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের টানাপোড়েন কাটিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে নতুন করে যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ দেখা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে। ইতোমধ্যে ভারতের মাটিতে সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং একই সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
সম্প্রতি দুই দেশের ক্রিকেট সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল ভারত সফর না করার সিদ্ধান্ত নেয় বলে জানা যায়। সেই সিদ্ধান্তের পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক শীতল হয়ে পড়ে।
তবে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। প্রশাসনিক এই পরিবর্তনের মাধ্যমে সম্পর্ক পুনর্গঠনের একটি নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com