১২ এপ্রিল ২০২৬
preview
রাজবন্দি'র মুক্তি চাই

কলম২৪ প্রতিবেদক

রাজবন্দি'র মুক্তি চাই

তানিয়া সুলতানা হ্যাপি


শিকল ভাঙো, ভয়কে দাফন

সত্য বলাই আমাদের শপথ!

দেয়াল ভাঙে, কণ্ঠ জাগে

মুক্তির ডাক আজ রক্তে লাগে!


রাত যতই হোক দীর্ঘ পথ,

ভোর আসবেই—এটাই শপথ!

বন্দি আজ যারা, আগুন চোখে

কাল জনতা নামবে রুখে!


শরীর বেঁধে মন কে রাখো?

মুক্তির স্রোত থামাও নাকো!

দরজা খুলো, শিকল ভাঙো

ন্যায়ের পথে সবাই দাঁড়াও!


এক সুরে আজ দৃঢ় উচ্চারণ

রাজবন্দিদের মুক্তি দাও এখনই!

মুক্ত মত, মুক্ত প্রাণ

এই হোক রাষ্ট্রের সংবিধান!


বাঁধন ছিঁড়ে, ভয়কে হারাই

মুক্তির জয়, মানুষ জিতাই!


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com