১৫ এপ্রিল ২০২৬


যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা নেই ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি বাড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না।
মঙ্গলবার তিনি এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'আগামী দুই দিন হবে অসাধারণ, কারণ, পাকিস্তানে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।
যুদ্ধ শেষ হবে কোনো চুক্তির মাধ্যমে নাকি ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংসের মধ্য দিয়ে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, উভয় সম্ভাবনাই রয়েছে, তবে তার মতে একটি চূড়ান্ত চুক্তি হওয়াই বেশি ভালো।
তিনি বলেন, 'যুদ্ধ যেকোনোভাবেই শেষ হতে পারে, তবে চুক্তি হওয়াই ভালো।'
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরানে এখন নতুন নেতৃত্ব এসেছে এবং 'র্যাডিকাল' গোষ্ঠী ক্ষমতা থেকে সরে গেছে।
তার ভাষায়, 'আমি যদি প্রেসিডেন্ট না হতাম, তাহলে বিশ্ব বহু আগেই ধ্বংস হয়ে যেত।'

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com