২৪ এপ্রিল ২০২৬
preview
আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা দেশের মানুষের পাশে আছি। আমরা ব্যর্থ হলে এই দেশ গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে। যদি রাজনৈতিক অপসংস্কৃতি সামনে আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


বিএনপিকে নিয়ে অনেকেই মিথ্যা প্রচারণায় নেমেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ১০ বছর পরে তনু হত্যা মামলার প্রথম আসামি গ্রেফতার হয়েছে। একটি স্বপ্নের বাংলাদেশ ধরে এগিয়ে যাচ্ছি। গণঅভ্যুত্থানের পর দেশ অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে ছিল, তারপর যুদ্ধ শুরু। এরকম একটি নাজুক অর্থনীতির মধ্যেও এতদিন তেলের দাম বাড়ানো হয়নি।


তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে এবং এটিকে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—এই তিনটি অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই বিভক্তির কোনো সুযোগ নেই।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com