২৭ এপ্রিল ২০২৬
preview
মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

কলম২৪ প্রতিবেদক

ঢাকার মিরপুরে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রি ও সরবরাহের অভিযোগে জাহিদ হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর মিরপুর বিভাগ।


রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে পর্নোগ্রাফি ব্যবসায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একাধিক সিমকার্ড জব্দ করা হয়েছে।


ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—পশ্চিম শেওড়াপাড়া এলাকার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে অনলাইন প্ল্যাটফর্ম, বিশেষ করে টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে অর্থের বিনিময়ে পর্নোগ্রাফি বিক্রি, ভাড়া ও সরবরাহ করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হোসেন ও তার সহযোগীরা টেলিগ্রামের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ডিবি।


এ ঘটনায় মিরপুর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com