কলম২৪ প্রতিবেদক
ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোদস্তুর রাজনীতিতে সময় দিতে চান সাকিব আল হাসান এবং সেখানে তার একমাত্র পছন্দ বাংলাদেশ আওয়ামী লীগ।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য স্পষ্ট জানিয়েছেন, দল পরিবর্তনের কোনো ইচ্ছা তার কোনোকালেই ছিল না এবং ভবিষ্যতেও নেই।
বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোণঠাসা কিংবা নিষিদ্ধ থাকলেও, এই অবস্থা চিরস্থায়ী হবে না বলেই বিশ্বাস করেন তিনি।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।
দলের প্রতি নিজের দায়বদ্ধতা নিয়ে সাকিব বলেন, ‘আমার এত দল পরিবর্তন করার শখ নেই। আমি যখন ছোট কোনো দলেও খেলেছি, সেই দলের প্রতি অনুগত ছিলাম। আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে? এটা মানুষের গণতান্ত্রিক অধিকার।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com