নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের মানুষের কাজে লাগবে না, এমন প্রকল্প সরকার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর ২য় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা জানান।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অর্থনৈতিক গণতন্ত্রায়ন নিশ্চিত করে বঞ্চিতদের আর্থিক সহায়তার আওতায় আনতে কাজ করছে সরকার। যারা মূলধারার অর্থনীতির বাইরে আছে, তাদেরকে অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চাই। নাগরিক হিসেবে এটি সবার অধিকার।’
তিনি বলেন, ‘শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। সে জন্য সরকার অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে।’
ই-মেইল: kolom24news@gmail.com