২৪ মে ২০২৬
preview
‘৫০০ শিশুর মৃত্যু গণহত্যার মতো ঘটনা, দায় ড. ইউনূসের’ : দীপান্বিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে হাম পরিস্থিতিতে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দীপান্বিতা মার্টিন। তিনি বলেছেন, '৫০০ শিশুর মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, এটা গণহত্যার মতো ভয়াবহ ঘটনা। এর দায় এড়াতে পারেন না ড. ইউনূস।”


শনিবার রাজধানীতে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় শিশু মৃত্যুর ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও টিকা সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।


দীপান্বিতা বলেন, 'আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে চিকিৎসার অভাবে শিশুদের প্রাণ হারাতে হবে। এই পরিস্থিতির জন্য যারা দায়িত্বে আছেন, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।'


প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শিশু মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।



ই-মেইল: kolom24news@gmail.com