৮ জুন ২০২৬
preview
‘একদিন মাটিই কেঁপে উঠলো’: দীপান্বিতা মার্টিন

ডেস্ক রিপোর্ট

দেশজুড়ে চলমান ধ্বংস, সহিংসতা ও অস্থিরতা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন লেখক ও অভিনেত্রী দীপান্বিতা মার্টিন।

বুধবার (০৮ জুন) মধ্যরাতে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,এখন এত ধ্বংস হয়, তবু অনেকের আসমান কাঁপে না। প্রত্যুত্তরে একদিন মাটিই কেঁপে উঠলো।’

তার এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও প্রতিক্রিয়া। কেউ এটিকে বর্তমান পরিস্থিতির প্রতি ক্ষোভের প্রতিচ্ছবি হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি সময়ের বাস্তবতার এক গভীর প্রতীকী ভাষ্য।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ঘিরে যখন দেশজুড়ে উদ্বেগ, ক্ষোভ ও অস্থিরতা বাড়ছে, তখন দীপান্বিতা মার্টিনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন মাত্রা যোগ করেছে।


​​



ই-মেইল: kolom24news@gmail.com