১৮ জুন ২০২৬
preview
‘জুলাই আন্দোলনের কিছু মুখ কেন আবার আওয়ামী লীগমুখী?’

ডেস্ক রিপোর্ট

জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু ব্যক্তি ও গোষ্ঠীর একটি অংশ আবারও বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতি ঝুঁকছে; এমন আলোচনা বিভিন্ন মহলে চলছে।


এদিকে, বিভিন্ন নামে-বেনামে কিছু ব্যক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলেও অভিযোগ উঠেছে।


আওয়ামী লীগ-সমর্থক কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্টের দাবি, এসব তৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এর পেছনে একটি ‘ডিপস্টেট’ সক্রিয় রয়েছে। তাদের ভাষ্য, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও বিতর্কিত রাজনৈতিক উপাদানগুলোকে পুনর্বাসনের একটি সুপরিকল্পিত চেষ্টা চলছে।


তবে ‘ডিপস্টেট’ সংশ্লিষ্ট এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com