২০ জুন ২০২৬
preview
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল-এর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।


শুক্রবার (১৯ জুন) দুপুরে পিরোজপুর জেলা শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দেন এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।


এ সময় বক্তব্যে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ইকবাল বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করছি।'


তিনি আরও বলেন, 'যেকোনো ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দলের আদর্শ ও চেতনা সমুন্নত রাখতে হবে।'


বিক্ষোভ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।



ফোন : +8801609378100, ই-মেইল: kolom24news@gmail.com