ডেস্ক রিপোর্ট
‘কিছু গণমাধ্যম ডিপ স্টেটের হয়ে কাজ করছে’ বলে অভিযোগ তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট মনিরা রওনক বুবলি।
শনিবার (২১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সম্প্রতি গাজীপুরের একটি মিছিল নিয়ে প্রকাশিত প্রতিবেদনে প্রথম আলো যে ভাষা ও ক্যাপশন ব্যবহার করেছে, তা তাদের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
বুবলির ভাষ্য, ডিপ স্টেটের হয়ে কোন মিডিয়া উইং কাজ করছে, তা তাদের সংবাদ উপস্থাপন দেখলেই বোঝা যায়।
একই পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ নেতা প্রান্ত মির্জাকে ডিবি হেফাজতে নেওয়ার পর তার মৃত্যুর ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট গণমাধ্যমে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি আরও দাবি করেন, ২০০৪ সালের পর থেকে কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। বিশেষ করে সম্পাদকীয় পাতার মাধ্যমে দীর্ঘ সময় ধরে নির্দিষ্ট রাজনৈতিক ও আদর্শিক অবস্থান তুলে ধরা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ই-মেইল: kolom24news@gmail.com