ডেস্ক রিপোর্ট
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ।
এ উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শপথ বাক্য পাঠ ও খাবার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। শপথ বাক্য পাঠ করান যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জেসমিন শামীমা নিঝুম।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় সহ-সম্পাদক শাহানাজ আক্তার, সহ-দপ্তর সম্পাদক জান্নাত, জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, সহ-সভাপতি জেনিন তাসনীম জোনাকিসহ বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও জান্নাতুল ফেরদৌসও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আয়োজকরা বলেন, দলের এই দুঃসময়ে সকল ভয়কে জয় করে যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাহসী ভূমিকা আওয়ামী লীগকে সামনে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ই-মেইল: kolom24news@gmail.com