নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রংপুরের গণপতি রায় ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একক অবস্থান কর্মসূচি পালন করবেন জগন্নাথ হলের শিক্ষার্থী ও তরুণ সংগঠক জয় বিশ্বাস।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আয়োজক জয় বিশ্বাস বলেন, দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। এ দাবিতেই তিনি একক অবস্থান কর্মসূচি পালন করবেন।
এ কর্মসূচি গণমাধ্যমে সচিত্র সংবাদ হিসেবে প্রকাশ ও প্রচারের জন্য সাংবাদিক, আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
ই-মেইল: kolom24news@gmail.com