১ সেপ্টেম্বর ২০২৬
preview
ভারত সফর নিয়ে ধোঁয়াশা কাটল, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা

বেশ কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গন ও কূটনৈতিক মহলে নানা গুঞ্জন চলছিল। কখনো বলা হচ্ছিল, দিল্লি বাংলাদেশের কিছু শর্তে সম্মতি দিলেই এই সফর হতে পারে। আবার কখনো আলোচনায় আসে, দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে খুব শিগগিরই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী।


এসব জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার মধ্যেই এবার বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন এবং এ সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আলোচনা শুরু হয়েছে। 


 এ বিষয়ে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে। (তবে) তারিখ নির্ধারিত হয়নি।'


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তারেক রহমানের ভারত সফর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে আজ পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করলেন।


কবে নাগাদ এই সফর হতে পারে এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, 'আলাপ আলোচনা হচ্ছে। আলাপ আলোচনার সময় ধরেন একটা ডেট সেট করবো। ৫ই অগাস্টের দিল্লির ঘটনা (দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন) বাংলাদেশের মানুষকে হার্ট করছে। আমরা সেই বিষয়টি রেইস করেছি (ভারতকে জানিয়েছি)। আলাপ আলোচনা চলতেছে। যখন টাইমিং হবে তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবে। আমরা এখনো কোন ডেট সেট করি নাই।'


এদিকে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com