৩ সেপ্টেম্বর ২০২৬
preview
২০ বছর পর সংসদে ফিরে আবেগে কাঁদলেন মির্জা আব্বাস

মো. নূর নবী

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবার বক্তব্য দিয়ে তিনি বলেন, **‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে।’**

মির্জা আব্বাস জানান, নির্বাচনের পর গুরুতর স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা চললেও তিনি সংসদে যোগ দিয়েছেন।

২০০৬ সালের পর সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে নিজের রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করেন তিনি। অসুস্থতার সময় যারা পাশে ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

গতকাল বুধবার সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফেরেন মির্জা আব্বাস। এর আগে ১৫ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com