মো. নূর নবী শেখ
ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হওয়ার নয় মাসেরও বেশি সময় পর ১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর জাদাল্লাহ জিহাদ জুমা জাদাল্লাহর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
২০২৫ সালের ১৬ নভেম্বর পশ্চিম তীরের আল-ফারায়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় গুলিতে নিহত হয় জাদাল্লাহ। এরপর থেকে তার মরদেহ ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে ছিল।
মরদেহ ফেরত দেওয়ার দাবিতে গত মার্চে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করে তার পরিবার। শুনানিতে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, আগামী কয়েক দিনের মধ্যেই মরদেহ হস্তান্তর করা হবে। তবে নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
ফিলিস্তিনিদের শহীদদের মরদেহ উদ্ধারের জাতীয় প্রচারণা কমিটি বলছে, দীর্ঘ সময় মরদেহ আটকে রাখায় জাদাল্লাহর পরিবার তাকে শেষবারের মতো বিদায় ও ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com