মো. নূর নবী শেখ
প্রতিষ্ঠার প্রায় ৪৮ বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অফিসিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ওয়েবসাইটটি উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
নতুন ওয়েবসাইটে ছাত্রদলের ইতিহাস, পরিচিতি, কার্যক্রম, নীতিমালা ও কর্মসূচিসহ বিভিন্ন তথ্য সংরক্ষণ ও প্রকাশ করা হবে। একই অনুষ্ঠানে সংগঠনটির চারটি বুকলেট বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেছেন, ২০১১ সালে সংগঠনটির প্রথম ওয়েবসাইট উদ্বোধন করেছিলেন খালেদা জিয়া। তবে সে সময়ের ‘www.jcd-bnp.org’ ঠিকানাটি বর্তমানে সচল নয়। নতুন ওয়েবসাইটের ঠিকানা ‘jcd.org.bd’।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com