মো. নূর নবী শেখ
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে ৬৯টি মামলা দায়ের হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৬৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫১ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৬০ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক সাতজন ও সিটিটিসি কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পাঁচ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, একটি ছুরি, একটি এন্টিকাটার, পাঁচটি মোবাইল, দুটি হ্যান্ডকাফ, একটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com