৪ সেপ্টেম্বর ২০২৬
preview
টানা দুই হারের পর অনূর্ধ্ব-২০ দলের কোচকে অব্যাহতি

মো. নূর নবী শেখ

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে টানা দুই হারের পর বাংলাদেশ দলের কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চুক্তি বাতিলের বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছে বাফুফে।


বিজ্ঞপ্তিতে বলা বলা হয়, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে।


জোন্সকে অব্যাহতি দেওয়ায় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সহকারী কোচ আতিকুর রহমান মিশু দায়িত্ব পালন করবেন।


এর আগে বৃহস্পতিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছেও ২-০ গোলে হেরেছিল ইয়াং টাইগার্সরা। টানা দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ার পর জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। এ ছাড়াও বাংলাদেশ ফুটবলের বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা বিতর্কের জন্ম দেন ব্রিটিশ এই কোচ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com