মো. নূর নবী শেখ
১২ ফেব্রুয়ারির গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং অর্থনীতি ও সুশাসনসংক্রান্ত বিভিন্ন দাবিতে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোট।
রাজধানীর শাপলা চত্বরে সকাল ৭টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হয়।সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এরপর জোটের অন্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর সকাল সোয়া ৮টার দিকে বিপুলসংখ্যক যানবাহনের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।
জোটের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস ও সার সংকট নিরসন; নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ; চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোতে সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com