৫ সেপ্টেম্বর ২০২৬
preview
শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল, এখন ফলাও প্রচার ষড়যন্ত্র: আইজিপি

মো. নূর নবী শেখ

শিশু নিখোঁজের ঘটনা ফলাও করে গণমাধ্যমে প্রচারের বিষয়টিকে ষড়যন্ত্র মনে করছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল, কিন্তু এখন তা ফলাও করে গণমাধ্যমে প্রচারের বিষয়টি ষড়যন্ত্র। নিখোঁজের মধ্যে ৮৭ শতাংশ শিশুর খোঁজ পাওয়া গেছে।’

আইজিপি আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশের এক শতাংশেরও কম কর্মকর্তা অসৎ। তাদের কেউ কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এসব

এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে আইজিপি বলেন, ‘মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হয়েছে। তবে আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বেশি দিন কারাগারে রাখা যাচ্ছে না।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com