মো. নূর নবী শেখ
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই জনের প্রাণ গেছে; এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৮ জন।এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু প্রাণহানি বেড়ে দাঁড়াল ১১৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী হয়েছে ৪১ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এইডিস মশাবাহিত এ রোগে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১৪৯ জন ভর্তি হন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১২৩ জন, খুলনায় ১৬৩ জন ও ময়মনসিংহে ৫০, রংপুরে ৬ জন ও রাজশাহীতে ৪৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com