৬ সেপ্টেম্বর ২০২৬
preview
দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

মো. নূর নবী শেখ

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও একটি পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ঢাকার চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ ও বৃত্তাকার নৌপথের উন্নয়নসংক্রান্ত পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং সংলগ্ন খালগুলোর দূষণ রোধ, নাব্যতা বৃদ্ধি ও পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেন। ExecutiveBranch

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের পাশাপাশি পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। এজন্য কেবল সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে সবাইকে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে। ExecutiveBranch

সভায় স্থানীয় সরকারমন্ত্রী, পরিবেশমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, সিটি করপোরেশনের প্রশাসক ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com