স্পেশাল করেসপনডেন্ট, ঢাকা
গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে—দেশে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কারাগারে নেওয়া হলে দলের দায়িত্ব শেখ সেলিম পালন করবেন। তবে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে এ দাবির মিল নেই বলে জানা গেছে।
সূত্র বলছে, শেখ হাসিনা সরাসরি শেখ সেলিমকে আওয়ামী লীগের দায়িত্ব দেওয়ার কথা বলেননি। বরং তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলীয় প্রধান অনুপস্থিত থাকলে কীভাবে নেতৃত্ব নির্ধারণ করা হয়—সে বিষয়ে কথা বলেছেন। দলের মূল নেতা অনুপস্থিত থাকলে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে একজন ভারপ্রাপ্ত নেতা নির্বাচন করা হয়। এ প্রক্রিয়ায় দলের প্রেসিডিয়াম সদস্যদেরও ভূমিকা রয়েছে। এটি আওয়ামী লীগের দীর্ঘদিনের সাংগঠনিক প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য অনুযায়ী ‘শেখ হাসিনাকে আইনগত হেফাজতে নেওয়া হলে দলের নেতা-কর্মীদের জন্য তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যেতে পারেন। ফলে শেখ সেলিমকে সরাসরি দলের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত তথ্য হিসেবে প্রচার করা ঠিক নয়। রাজনৈতিক কোনো বক্তব্য বা তথ্যের আংশিক অংশের ওপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই না করে তা সংবাদ হিসেবে প্রচার বা এ নিয়ে প্রতিক্রিয়া দেখানো থেকেও বিরত থাকা প্রয়োজন।
জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘিরে নানা ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অসম্পূর্ণ বক্তব্য ছড়িয়ে পড়েছে। এ কারণে রাজনৈতিক বিষয়ে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা সংবাদমাধ্যমে প্রকাশিত হলেই তা যাচাই ছাড়া বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com