৭ সেপ্টেম্বর ২০২৬
preview
রাত ১০টার পর আমাকে কেউ ফোনে পায় না: প্রভা

মো. নূর নবী শেখ

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। স্যোশাল মিডিয়াতে সবসময় বেশ সরব থাকতে দেখা যায় তাকে। তবে ‘রাত দশটার পর তাকে ফোনে পাওয়া যাবে না এমনটিই জানিয়েছেন এ অভিনেত্রী। যদিও এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলেছেন।

এ সময় অভিনেত্রী জানান, তিনি রাত ১০টার পর সাধারণত ফোন ব্যবহার করেন না বা ফোনে তাকে পাওয়া যায় না।

প্রভার কথায়, ‘আমাকে রাত দশটার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পয়ে না। পরে সব খবর পাই।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com