১৩ সেপ্টেম্বর ২০২৬
preview
রাজধানীতে গোপনে মিটিং করার সময় ৮ যুবলীগের নেতা গ্রেফতার

মো. নূর নবী শেখ

রাজধানীর উত্তরখান এলাকায় গোপনে বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরখানের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় গোপনে বৈঠক করার অভিযোগে যুবলীগের আট নেতাকে আটক করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পালিয়ে যাওয়া অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com