মো. নূর নবী শেখ
বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক ও অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করার প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি 'উত্থাপিত হয়নি' মর্মে খারিজ করে দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন জনস্বার্থে বা রিটের আবেদনকারী হিসেবে এই রিটটি দায়ের করেছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রিট আবেদনে বিগত ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনটিকে আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করতে রুল জারির আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল।
উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ওই প্রজ্ঞাপনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
উক্ত প্রজ্ঞাপনে আরও স্পষ্টভাবে বলা হয়েছিল যে, বিচারাধীন এই সময়কালের মধ্যে দলটির নেতাকর্মী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যেকোনো ধরনের প্রকাশনা, মূলধারা ও ইলেকট্রনিক গণমাধ্যম, অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনের মতো সকল ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বর্তমান আইনি প্রক্রিয়ায় এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হওয়ার ফলে পূর্বের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com