১৬ সেপ্টেম্বর ২০২৬
preview
মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫

মো. নূর নবী শেখ

মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সাব্বির আলম সুজন বলেন, ‘চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহজনক ১টি কার্গো বোটে তল্লাশি চালায়।’

তিনি বলেন, ‘এসময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ১টি বোটসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা আলামত ও পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।’

তিনি আরও বলেন, ‘চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com