মো. নূর নবী শেখ
টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাঈম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বানিয়াজান সাকিনস্থ বাবুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধনবাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মো. আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নূর সালাম সিদ্দিক-এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. ফরিদ শেখ-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের দিকে ধনবাড়ী থানাধীন বানিয়াজান সাকিনস্থ বাবুল বাজারের ভেতরে জনৈক সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে পূর্ব পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় নাঈমকে আটক করে পুলিশ। পরে তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।
গ্রেপ্তার নাঈম ধনবাড়ী উপজেলার বানিয়াজান মীরাপাড়া (বাসস্ট্যান্ড) এলাকার পিয়াস ফকিরের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com