মো. নূর নবী শেখ
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। স্বাভাবিকভাবেই সেই রাতকে ঘিরে আগ্রহের কমতি নেই। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করবেন আর্জেন্টাইন মহাতারকা। এবার সেই ঐতিহাসিক ম্যাচের টিকিটের দামও প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এএফএর প্রকাশিত মূল্য ডলারে নয়, আর্জেন্টাইন পেসোতে প্রকাশ করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের দাম ৯০ হাজার পেসো। সাম্প্রতিক বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ হাজার ৩০০ টাকা।
সান মার্তিন ও বেলগ্রানোর ওপরের স্ট্যান্ডেও দাম ৩ লাখ ২০ হাজার পেসো। নিচের স্ট্যান্ডের জন্য ৪ লাখ ৫০ হাজার। মাঝের স্ট্যান্ডের জন্য ৪ লাখ ৮০ হাজার পেসো গুনতে হবে, যা বাংলাদেশি টাকায় ৪২ হাজারের বেশি।
৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য একই গ্যালারির টিকিট ২৯ হাজার পেসো। আর আসনের ধরন অনুযায়ী দাম আরও বাড়ছে। সিভোরি ও সেন্টেনারিওর ওপরের স্ট্যান্ডের টিকিট ১ লাখ ৮০ হাজার পেসো, মাঝের স্ট্যান্ড ৩ লাখ ২০ হাজার পেসো। সান মার্তিন ও বেলগ্রানোর ওপরের স্ট্যান্ডেও দাম ৩ লাখ ২০ হাজার পেসো। নিচের স্ট্যান্ডের জন্য ৪ লাখ ৫০ হাজার। মাঝের স্ট্যান্ডের জন্য ৪ লাখ ৮০ হাজার পেসো গুনতে হবে, যা বাংলাদেশি টাকায় ৪২ হাজারের বেশি।
টিকিট বিক্রি শুরু হবে স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়। বিক্রি হবে অনলাইনে ডেপোরটিকের মাধ্যমে।
মেসির বিদায়ী ম্যাচটি আসলে তিন ম্যাচের আন্তর্জাতিক সূচির শেষ অধ্যায়। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ। আর সেখানেই ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে নামবেন মেসি।
বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া মেসির জন্য তাই বেনিন ম্যাচটি হয়ে উঠছে বিশেষ এক রাত। ৩৯ বছর বয়সী এই তারকা ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন এবং আট গোল করেছিলেন।
মনুমেন্টালের ৮৫ হাজার দর্শকের সামনে সেই শেষবারের মতো মেসিকে আর্জেন্টিনার জার্সিতে দেখার সুযোগ। তাই দাম নিয়ে মাথা ঘামাচ্ছেন না দর্শকরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com