২৩ সেপ্টেম্বর ২০২৬
preview
রাজধানীতে আওয়ামী লীগের সাবেক এমপি রুহী গ্রেফতার

মো. নূর নবী শেখ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আমাদের হেফাজতে নিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোস্তাক আহমেদ রুহী। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। চব্বিশের ৫ আগস্ট পরবর্তীতে আত্মগোপনে গিয়েছিলেন তিনি।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com