২৬ সেপ্টেম্বর ২০২৬
preview
এবার ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল

মো. নূর নবী শেখ

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রমের নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সোয়া ১২ টার দিকে ওই মিছিল থেকে ৪টি হাতবোমার বিস্ফোরণ ঘটানোর তথ্য দিয়েছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম।তিনি বলেন, “একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।”

ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয় বলেও জানিয়েছেন ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

মিছিলের ব্যানারে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ লেখা দেখা গেছে।এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, একদল মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মিছিলটি ইবনেসিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদেরকে ধাওয়া দেয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনানো হয়।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি ইমদাদুল।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

মিছিল নিয়ে ব্যপক আলোচনার মধ্যে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com