২৭ সেপ্টেম্বর ২০২৬
preview
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

মো. নূর নবী শেখ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।

স্থানীয়রা জানায়, দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান সুজন ও সাব্বির। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে নৌ-পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com