মো. নূর নবী শেখ
টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধনবাড়ী থানাধীন কয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।
অভিযানের একপর্যায়ে কয়া গ্রামের জনৈক সোহেলের বসতঘরের সামনে উঠানে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তোফাজ্জল হোসেন কয়া গ্রামের মৃত আমির হোসেন মন্ডলের ছেলে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।
এ ঘটনায় ১ অক্টোবর ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
ই-মেইল: kolom24news@gmail.com