৬ অক্টোবর ২০২৬
preview
মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের গালা নাইটে আলো ছড়ালেন অনন্যা ফাতেমা

শোবিজ প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী অনন্যা ফাতেমা।  সম্প্রতি আয়োজিত জমকালো ‘গালা নাইট’-এ চোখ ধাঁধানো উপস্থিতিতে নজর কেড়েছেন তিনি।


​অনুষ্ঠানে অনন্যাকে দেখা গেছে, গাঢ় সবুজ রঙের এক অভিজাত অফ-শোল্ডার গাউনে, যার সঙ্গে কাঁধ থেকে এলভিসের মতো ড্রপ কেপ যুক্ত ছিল। গলায় আকর্ষণীয় ডায়মন্ড নেকপিস, কানে মানানসই দুল এবং আত্মবিশ্বাসী হেয়ারস্টাইলে তিনি মঞ্চ ও ক্যামেরার সামনে দ্যুতি ছড়ান। গায়ে জড়ানো ছিল লাল-সবুজের দেশের নামাঙ্কিত ‘BANGLADESH’ স্যাশ।


সামাজিক যোগাযোগমাধ্যমে গালা নাইটের কিছু ছবি শেয়ার করেছেন অনন্যা। তাঁর মার্জিত সাজপোশাক ও নজরকাড়া ব্যক্তিত্ব মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের প্রশংসা কুড়ায়। বিশ্বমঞ্চে নিজের সংস্কৃতি ও দেশকে তুলে ধরার এই যাত্রায় তিনি দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।


ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

ই-মেইল: kolom24news@gmail.com